প্রেসবিজ্ঞপ্তি : সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন যশোরের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমানকে সভাপতি ও সন্তু বিশ্বাসকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির অন্যান্য হলেন-সহসভাপতি তিনজন এসএম বিপু, সেলিম হোসেন রিপন ও উত্তম ধর, সহ-সাধারণ সম্পাদক-শাহীন হোসেন, সাংগঠনিক সম্পদক সবুজ রহমান, অর্থ সম্পাদক সুশান্ত ঠাকুর রিপন, সাংস্কৃতিক সম্পাদক রিকি খান, প্রচার সম্পাদক পারুল নাহার আশা, দপ্তর সম্পাদক সেলিম হোসেন বিজয় এবং কার্যনির্বাহী সদস্য ৪ জন হলেন-সঞ্জয় বিশ্বাস, মিরাজ হোসেন, চয়ন হালদার ও ছন্দা ভৌমিক। আগামী এক বছরের জন্য আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।