Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ঝিনাইদহে খাল খনন কর্মসূচি উদ্বোধন

সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : আইনমন্ত্রী

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১১:২১:৩৭ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মিথ্যা ও বিভ্রান্ত তথ্য দিয়ে বিএনপির দেশ পরিচালনা করতে চায়না। জনআকাঙ্ক্ষা, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে।
তিনি বলেন-জুলাই যেমন আমাদের জীবনের বাঁক ঘুরিয়ে দিয়েছে, তেমনি ৫২, ৭১, ৮২ থেকে ৯০, ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন-গুম হয়েছে তাদের জন্য অক্ষরে অক্ষরে সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বিএনপি।
মন্ত্রী সোমবার বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদাহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
আইনমন্ত্রী বলেন- বাংলাদেশের উন্নয়ন কল্যাণ ও সমৃদ্ধির জন্য খাল খনন কর্মসূচির চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশব্যাপী খাল খননের মাধ্যমে তিনি অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার প্রবর্তিত খাল খনন কর্মসূচি চালুর মাধ্যমে এদেশে আবারো উন্নয়ন ও উৎপাদনের ধারা সূচনা করলেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালিব, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি নেতা রাশেদ খান, মেহেদী হাসান রনি ও হরিনাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান মাস্টার।
আইনমন্ত্রী খাল খনন উদ্বোধন শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মশিউর রহমানের মাজার জিয়ারত করেন। পরে তিনি জেলা প্রশাসকের ইফতার মাহফিল ও পুলিশ সুপারের নৈশভোজে যোগদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)