কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : একটি ফ্রিজ কিনে আরেকটি আকর্ষণীয় ডিপ ফ্রিজ উপহার পেয়েছেন তানজুল ইসলাম নামের এক ক্রেতা। ঝিনাইদহের কালীগঞ্জে একটি শহরের আড়পাড়া বিহারী মোড়ে মেসার্স পারুল ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করে তিনি ওই উপহারটি লাভ করেন।
প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মিসেস পারুল খাতুন জানান, প্রায় এক মাস আগে উপজেলার বারবাজার মাজদিয়া গ্রামের তানজুল ইসলাম তাদের শোরুম থেকে ২৮ হাজার টাকা দিয়ে মার্সেল কোম্পানির একটি ফ্রিজ ক্রয় করেন । স্মার্ট অফার কর্মসূচির মাধ্যমে ওই ফ্রিজটি কিনে তিনি লটারিতে বিজয়ী হয়ে একটি ডিপ ফ্রিজ উপহার পান। যার বাজার মূল্য ৩১ হাজার ৪৯০ টাকা। রোববার বিকালে তার পুরস্কারের ফ্রিজটি প্রদান করা হয়। এ সময় ক্রেতা তানজুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, মার্সেলের পণ্য কিনে এমন উপহার পাবো কখনো ভাবিনি। এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়।
মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল জানান, ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত অফার চলছে। ক্রেতারা শোরুমে এসে পণ্য কিনলে আকর্ষণীয় উপহার পেতে পারেন।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার কাজী মসিরুল ইসলাম ।