Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২০:০২ এম

খুলনা প্রতিনিধি : মেধা ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছেন। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেয়া হয়।
ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া ’২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন-এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ইশরাত জাহান ঈশিতা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ আশিক মোস্তফা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আব্দুল্লাহ বিন ফিরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের নুসরাত জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আকসা ইভা দরথী (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৬), ফার্মেসী ডিসিপ্লিনের মোঃ মোহাইমিনুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬) এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫)।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান,
ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। আরও বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ আশিক মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক শারমিন সুলতানা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)