Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন : হাবিব

এখন সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:৪৭:৩৭ এম

কলারোয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন। সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে চাই।
সোমবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে বিএনপি আয়োজিত সর্বশেষ নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম। উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ তামিম আজাদ মেরিন ও ছাত্রদল নেতা মমতাজুল ইসলাম চন্দন সঞ্চালনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)