Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেটে ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:১৯:২৬ এম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি ডিসিপ্লিন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৫ রানে রসায়ন ডিসিপ্লিনকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে ইংরেজি ডিসিপ্লিন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করে রসায়ন ডিসিপ্লিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ ও ১ উইকেট শিকার করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের তানভীর হোসেন।
পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫৬ রান সংগ্রহ, ৮ উইকেট শিকার ও ৪টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের মেহেদী মাসুদ। একই সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকেরও পুরস্কার পান। এছাড়া ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ আশিকুর রহমান।
ফাইনাল খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, টিম ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেয়া হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)