Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভোটে অংশ নিতে পারছে না যবিপ্রবির আড়াই শতাধিক শিক্ষার্থী !

এখন সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:১৮:৪৫ এম

যবিপ্রবি প্রতিনিধি : সীমিত ছুটিতে দূরপাল্লার যাতায়াত ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আড়াই শতাধিক শিক্ষার্থী। যেখানে অধিকাংশ শিক্ষার্থী বলেছেন- এটা তাদের জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলসহ মোট ছয়টি হলে বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মেসেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী থেকে গেছেন।
নিজ নিজ এলাকায় ফিরে ভোট দিতে না যাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে স্বল্প ছুটিতে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য হওয়ায় অনেকেই বাড়ি যেতে পারছেন না।
হলে অবস্থানরত লক্ষ্মীপুর জেলার এক শিক্ষার্থী অয়ন বলেন-আমার গ্রামের বাড়ি যশোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আসাু-যাওয়ায় প্রায় দুই হাজার টাকা খরচ হবে। মাত্র পাঁচ-ছয় দিনের ছুটিতে এত দূরে যাতায়াত করাটা ভোগান্তির। সামনে আবার রোজার ঈদের ছুটিও রয়েছে। সব মিলিয়ে ভোট দিতে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)