খুলনা প্রতিনিধি : সুন্দরবন একাডেমির আয়োজনে এবারের সুন্দরবন দিবসের অনুষ্ঠান পরিবর্তিত তারিখে অনুষ্ঠিত হবে। দেশে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের নানা আনুষ্ঠানিকতার প্রেক্ষিতে সুন্দরবন একাডেমি আগামী ১৪ ফেব্রুয়ারির সুন্দরবন দিবসের অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি,২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী সুন্দরবন একাডেমি এবং রূপান্তর খুলনা প্রেসক্লাবে আলোচনা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবন দিবসের মাসব্যাপী ক্যাম্পেইনের শেষ করবে।
উল্লেখ্য-২০০২ সালের পর হতে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন একাডেমি, বনবিভাগ এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং সুন্দরবনপ্রেমীদের পৃথক এবং যৌথ ব্যানারে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা সৃষ্টিসহ সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বেসরকারীভাবে দেশব্যাপী সুন্দরবন দিবস নানান কর্মসূচী পালিত হয়ে আসছে। এই অভিন্ন লক্ষ্যে দুই দশকেরও বেশী সময় হতে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছে সুন্দরবন একাডেমি।