Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপির নেতা-কর্মীদের নিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত অমিতের

এখন সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৩৪:২৭ এম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং যশোর-৩ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে জেলা বিএনপি নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে গিয়ে যশোর তথা দেশে দক্ষিণ-পশ্চিম জনপনদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। জেলা বিএনপি কবর জিয়ারতের আয়োজন করলেও দলীয় নেতৃবৃন্দ ছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী বরিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. জাফর সাদিক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইহসক, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেজবাউর রহমান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)