Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবি উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২১:২৮ এম

খুলনা প্রতিনিধি : জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)-এর সহায়তায় পরিচালিত সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৪টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে সাক্ষরিত এমওইউর আওতায় এ প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থাপনায় দেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রোগ্রামের ইনভাইটেড ফ্যাকাল্টি সয়েল, ওয়াটার এন্ড এনভায়ারনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম, অংশগ্রহণকারী শিক্ষার্থী গাজী ইকরামুল হক রাকিব, তাসফিয়া জামান রোশনী, দেবাশীষ অধিকারী ও বিজ্ঞ দাস অতনু।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানে অবস্থান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)