Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে তরুণীর আত্মহত্যা

এখন সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:৫৭:২৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর ময়না বেগম (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার ঝিকরগাছার ব্যাংদাহ গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ময়না বেগম একই গ্রামের হায়দার মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তার স্বামী রেজাউল মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সন্তানরা স্বামীর বাড়িতে দাদীর কাছে থাকত। সন্তানদের জন্য মন খারাপ করে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনা টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে ভর্তি করেন। হাসপাতালের চতুর্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)