Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাগপার ইফতার ও দোয়া মাহফিল

এখন সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২২:০৮ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে জাগপার খুলনা বিভাগীয় প্রধান নিজামদ্দিন অমিতের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার জাহিদ হাসান।
উপস্থিত ছিলেন যশোরের সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, ডা. এম এ সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম কিবরিয়া, আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব আক্তার হোসেন,সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান রিপন, খালিদ হোসেন, সাবিত্রী বিশ্বাস, সুশান্ত সরকার, মমিনুর রহমান মমিন, বরকা বাবু, রেজওয়ান বাবু, ফরহাদ শেখ, রাজু মোল্লা, ফয়সাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, সিদ্দিকুর রহমান, নাহিদ ইসলাম, শেখ রিফাত হোসেন, শেখ সিফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মোঃ নিজামদ্দিন অমিত বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ ও চিরঋণী। নির্বাচনে আমার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের মহান শহীদদের রূহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিলন হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)