সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে মাদক দালালী চাঁদাবাজি সুদ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও হুঁশিয়ারী দিয়েছেন অধ্যাপক মুক্তার আলী এমপির। তিনি ইতিমধ্যে উপজেলা পরিষদের সরকারি অফিসারদের, সরকারি হাসপাতালে চিকিৎসকদের ও থানা পুলিশের কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারী দিয়েছেন। যার ফলে উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা তাদের কর্মকাণ্ডের গতিশীলতা বাড়াতে নড়েচড়ে বসছেন। সকলের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। তাদের মধ্যে বেড়ে গেছে কর্মচাঞ্চলতা।
যশোর-৬ কেশবপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী ইতোমধ্যে মহান জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শেষে ফিরিয়ে এসে তাঁর নির্বাচনী এলাকায় অবস্থান করছেন এবং প্রতিদিন একের পর এক বিভিন্ন পেশাজীবী সংগঠনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাছাড়া এমপি সোমবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ডাঃ রেহেনেওয়াজের সভাপতিত্বে একই দিন দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বির্বাহী অফিসার রেখসোনা খাতুনের সভাপতিত্বে ও গত মঙ্গলবার দুপুরে থানা ভবনে অফিসার ইনচার্জ সুকদেব রায়ের সভাপতিত্বে আলাদাভাবে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুক্তার আলী এমপি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য সরকারি সকল দপ্তরের অফিসারের উদ্দেশ্যে মাদক, দালালী চাঁদাবাজি সুদ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হুঁশিয়ারী দিয়েছেন। এমপি এই কঠোর পদক্ষেপ হুশিয়ার উচ্চারণ করায় প্রশাসনিক কর্মকর্তারা নড়েচড়ে বসছেন। সকল দাপ্তরিক অফিসারগণ তাঁদের কর্মক্ষেত্রে খুব সাবধানতার সাথে দাপ্তরিক কার্যক্রম করে চলেছেন।
কেশবপুর উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এক প্রক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমপির ভূয়সী প্রশংসা করেছেন এবং তাঁর এই উদ্যোগের জন্য তাঁর সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কেশবপুর উপজেলা পরিষদের মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন এমপি মাদক দালালী চাঁদাবাজি সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হুশিয়ারী দেওয়ার কারণে কর্মকর্তাদের অফিসিয়াল কাজের উৎস সৃষ্টি হয়েছে। তিনি এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ এমপির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন-তার (এমপির) সহযোগিতা পেলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার গতিশীলতা ফিরিয়ে আসবে।
সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন-মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারীর ম্যাসেজ আমরা পেয়েছি। মাদক প্রবণতা এলাকা প্রশাসন মাদকের বিরুদ্ধে জোরালোভাবে ওই ইউনিয়ন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্যাম্প ইনচার্জ।