Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

এখন সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৫০:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার সালাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
প্রধান শিক্ষক শ্রাবণী সুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক গৌরচন্দ্র মিস্ত্রী, অভিভাবক সদস্য আসলাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুক হোসেন, রুপা রানী রাহা ও আসমা খাতুন।
অনুষ্ঠানে ১৮ ইভেন্টে ৫৪ বিজয়ী ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)