Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:০০:৫৫ এম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও আহত হয়েছে দুইজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী গ্রামের ঝাউতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিহান (১৯) উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের শাহাদাত (১৮) এবং বলিদাপাড়া গ্রামের আব্দুর রহমান (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিহান তার বন্ধু শাহাদাতকে নিয়ে একটি এপাচি আরটিআর মোটরসাইকেলে করে বাড়ি থেকে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝাউতলা মোড়ে পৌঁছালে পার্শ্ব সড়ক থেকে আসা একটি ব্যাটারিচালিত স্কুটি হঠাৎ ব্রেক করলে সেটি পড়ে যায়। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে লিহান মাথায় গুরুতর আঘাত পান এবং অপর দুইজন সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিহানকে মৃত ঘোষণা করেন। আহত শাহাদাত ও আব্দুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা থানার ওসি (তদন্ত) নূরুল আমিন শিকদার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)