Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার উদ্ধারে এগিয়ে এলেন এমপি, প্রশংসা

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০৭:৫৩:১৪ এম

ফরহাদ খান, নড়াইল : সড়ক দুর্ঘটনায় পতিত একটি প্রাইভেটকার উদ্ধারে এগিয়ে এলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের সীতারামপুর এলাকায় সড়কের পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধারে এগিয়ে আসেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের লোকজন এবং পথচারীরা উপস্থিত ছিলেন। একজন সংসদ সদস্যের এ ধরণের ইতিবাচক কাজের প্রশংসা করেন পথচারী ও যাত্রীসাধারণসহ উপস্থিত সবাই। অনেকে এ দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় বন্দিও করেন।
নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের প্রবেশমুখ সীতারামপুর এলাকায় ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত করতে শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেন তারা। এ সময় ময়লার স্তূপের বিপরীত পাশে দুর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি দেখতে পেয়ে উদ্ধার কাজে সড়কের পাশে নেমে পড়েন এমপি আতাউর রহমান বাচ্চুসহ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে ব্যারিকেডে গিয়ে ধাক্কা খেয়ে সামনের অংশ ধুমড়ে-মুচড়ে গেলেও বড় ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নড়াইল পৌরসভার ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত রাখতে সংসদ সদস্যের উদ্যোগে প্রতিদিন কেরোসিন তেল, ব্লিচিংপাউডারসহ বিভিন্ন উপকরণ ছিটানো হবে। যাতে করে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে চলাচলরত যাত্রীসাধারণ, পথচারী ও রোযাদারদের কষ্ট লাগব হয়। এ উদ্যোগ সম্পর্কে এমনটি জানিয়েছেন এমপি আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, নড়াইল পৌর আমির মাস্টার জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি আকিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলাসহ নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)