Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে তৃতীয় জয় যশোর জেলা দলের

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০১:২২:৪০ এম

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (টায়ার-২) টানা তৃতীয় জয় পেয়ে (টায়ার-১) এ উঠলো যশোর জেলা দল। শনিবার শেষ ম্যাচে তারা ২০ রানের ব্যবধানে খাগড়াছড়িকে পরাজিত করে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোর জেলা ৪৮ ওভারে সব উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিকাইল ৬৪, ইমরানুজ্জামান ৪০, কালাম সিদ্দিক ৩৭, তরফদার মুবতাসিম ২৭, সাদমান রহমান ১৩ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে মাত্র ৬ রান। খাগড়াছড়ি জেলা দলের পক্ষে ইশরাত হোসাইন-, মোহন চাকমা ৩টি করে , পাপ্পা ২, সাফায়েত ১ উইকেট লাভ করেন। সেই সাথে রান আউটের মাধ্যমে ১ উইকেটের পতন ঘটে। জয়ের লক্ষে খাগড়াছড়ি জেলা দলের খেলোয়াড়রা পরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে পরাজিত হয়। দলের পক্ষে সাফায়েত ৫২, কাওসার আহমেদ ৪৪, সাফায়েত হোসাইন ৩০, ইশরাত হোসাইন ২৪ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। যশোর দলের পক্ষে টিপু সুলতান, আকাশ ৩টি করে, আশিকুল ইসলাম, তরফদার মুবতাসিম ও মেহেদি ১টি করে উইকেট লাভ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)