Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ইয়াবাসহ আটক ১, কারাদণ্ড

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০১:২৩:৫৯ এম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। অভিযানে ৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মিলন হোসেন উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিলন গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিলন হোসেনের শ্বশুরবাড়ি দরাজহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)