Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় একদিনে পাঁচজনের মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:১৬:২০ এম

চৌগাছা প্রতিনিধি : যেশোরের চৌগাছায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। অন্য চারজনে মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হৃদক্রিয়া বন্ধ হয়ে এবং বার্ধক্যজনিত কারণে মারা গেছেন একজন।
নিহতরা হলেন-সেনা সদস্য হুমায়ন কবির (৪০), চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলা গোলাম মোরশেদের মা রাসেদা বেগম (৮৫), চৌগাছা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদুল ইসলাম (নুসে) (৬৫), চৌগাছা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান মিলন (৪৫) ও শহরের ঋষিপাড়ার সরলা বিবি (৮৫)।
সেনা সদস্য হুমায়ুন কবির রিপন চৗগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
জানা যায়, ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ছুটি নিয়ে তিনি নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। চৌগাছার আফরা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) গুরুতর আহত হন।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান মিলন হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। একইদিন রাতে চৌগাছা শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদুল ইসলাম (নুসে) নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদিন সন্ধ্যায় ঋষিপাড়ার মৃত নিরঞ্জনের স্ত্রী সরলার মৃত্যু হয়।
এদিকে রোববার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদের মা সোনাভান (৮৫) ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানাযায়, বার্ধক্যজনিত অসুস্থাতার কারনে যশোর ইবনেসিনা হাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
উপজেলার সকল মৃত্যু ঘটনায় চৌগাছা-ঝিকরগাছার নব-নির্বাচিত সংসদ সদস্য ডা.মোসলেহ উদ্দীন ফরিদসহ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)