Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচন ২৩ মার্চ

এখন সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৯:৫৩ এম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ঘোষিত তফসিল অনুযারি খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২ ফেব্রুয়ারি,খসড়া ভোটার তালিকায় আপত্তি ২৫ ফেব্রুয়ারি,খসড়া ভোটার তালিকায় আপত্তির উপর নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ মার্চ, মনোনয়নপত্র ক্রয় ৩ মার্চ, মনোনয়নপত্র জমা ৫ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৮ মার্চ, বাছাইকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি ৯ মার্চ, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের নাম প্রকাশ ১০ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ এবং ভোট গ্রহন ২৩ মার্চ। শামস্-ইল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টুর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান মুস্তা ও জাফর ইকবাল। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)