মাসুম বিল্লাহ : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদদের স্মরণে যুবদের ক্যারিয়ার গঠনে ভাষার উপযোগিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর শহরে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন-এর উদ্যোগে ফাউন্ডেশনে নিজস্ব কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্বাস ওয়াহিদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী আঞ্চলিক অফিসের এজিএম কবি জিয়াউর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক কামাল হোসেন, আবদুল্লাহসহ আমন্ত্রিত অন্যান্য বক্তারা। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, যুব প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।