বাবুল আক্তার, চৌগাছা : ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে চৌগাছায় গণসংবর্ধণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও নিজ দলের রাজনৈতিক নেতা-কর্মীরা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা কামিল মাদ্রাসা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছো উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান, সহকারি সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, তুহিনুর রহমান তুহিন, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, সেক্রেটারী ডা. জিল্লুর রহামনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলা জামায়াত, পূজা উদজাপন পরিষদ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, কাজী সমিতি, চিকিৎসক সমিতি, ছাত্র শিবির, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে নব নির্বাচিত সংসদসদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে উৎসব মুখর পরিবেশে শুভেচ্ছা জানান।
সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন- চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ থেকে এসব অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চৌগাছা উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এদিন সকালে তিনি চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এর আগে তিনি তিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের মা সোনাভান বেগমের জানাজায় অংশগ্রহণ করেন।