Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ উদযাপিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১২:৩৩:৪১ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪৩৩ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় শহরের হাবিবগজ্ঞ বাজারে শত বছরের পুরাতন বকুলতলায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, অ্যাড. আবু বক্কর সিদ্দিক, দৈনিক প্রথম আলোর পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোশদার, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সদস্য শংকর দাস, সদস্য মুকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আমিনুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)