নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুল ও এমএসটিপি গার্লস স্কুলে বুধবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। ফুল ও প্রবেশপত্র দিয়ে পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।
এমএসটিপি গার্লস স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক।
অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য উপস্থিত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ, একাডেমিক সুপারভাইজার এসএস আশিক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসহক, দাতা সদস্য মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২৪৭ এসএস পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই অনুষ্ঠানে এসএসসি ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত ২৬ ও বৃত্তিপ্রাপ্ত ৪ ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জিলা স্কুলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, অশোক কুমার দে, উত্তর কুমার মন্ডল, ্দয় প্রকাশ কুন্ডু, পরীক্ষার্থী ফাহিম ফয়সাল, মুস্তানুর রহমান সাক্ষর প্রমুখ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক লক্ষণ কুমার বিশ^াস। অনুষ্ঠানে ২৫৫ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।