Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে যশোরে কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ০১:৪২:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে সচেতনতা বৃদ্ধি”- শীর্ষক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের “উন্নত পর্যবেক্ষণ, গুণমান নিয়ন্ত্রণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ভোজ্য তেলের পুষ্টিবর্ধনের ডিজিটাইজেশন” প্রকল্পের আওতায় কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের (প্রকল্প পরিচালক) যুগ্মসচিব সুলতান আলম। বিশেষ অতিথি ছিলেন (উপপ্রকল্প পরিচালক) যুগ্মসচিব জাকির হোসেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন , চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান , জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)