Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর সাংবাদিক সিরাজুলের বাসায় লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১২:৩৩:২৬ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলামর বাসায় গত শনিবার রাতে পরিবারের সদস্যদের অচেতন করে লুটপাটের ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে-কেশবপুর উপজেলার আসমা খাতুন ওরফে রিয়া (২৬) সাংবাদিক সিরাজুল ইসলামের বাসায় দীর্ঘদিন বসবাস করতো। সে পাঁজিয়া বাজারের পাশে মতিয়ার রহমান সরদারের পুত্র সাজু আহমেদ নামে এক যুবককে বিয়ে করে সংসার করতে থাকে। তার জন্মস্থান বগুড়া শহরে। জন্মের পর তাঁর পিতা মাতা হারিয়ে যায়। তাকে দূরসম্পর্কের এক আত্মীয় হেফাজতে লালিত পালিত হয়েছে। এ সময় বগুড়া শহরের কাহালু থানার জয়সরা গ্রামের পিতা আব্দুল গফফার মাতা চম্পা বেগমের পুত্র মেহেদী হাসান (২৭) এর সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে। ওদিকে বগুড়ার মেহেদী হাসান আসমার সাথে মোবাইলে যোগাযোগ অব্যহত রাখে। এবং সেই সুবাদে গত ১২ এপ্রিল তারিখে কেশবপুরে বেড়াতে এসে সেই সাংবাদিক সিরাজুল ইসলামের পৌর শহরের বাসায় অবস্থান নেয়। শনিবার সন্ধ্যায় আসমা বেগম ও মেহেদী হাসান কেশবপুর শহরে বেড়াতে যায়। এসময় তারা আমের জুসসহ খাদ্য খাবার নিয়ে বাসায় আসে। এবং ওই আমের জুস পরিবারের সকলকে খাওয়ায়। এর ফেলে সকলে অচেতন হয়ে পড়লে সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সাংবাদিক সিরাজুল ইসলাম বুধবার তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জানান-তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামি যেহেতু বগুড়া শহরের খুঁজে পেতে একটু সময় লাগবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)