Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ১০:১২:৪৪ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুস সালাম কেরু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)