চৌগাছা প্রতিনিধি : যাশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবু সরদার (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাবু উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পাশাপোল ইউনিয়নের জামতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা জানান, বাবু সরদার বাইসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।