ক্রীড়া প্রতিবেদক : ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (টায়ার-২) প্রথম ম্যাচে জয় নিয়ে ভালো অবস্থানে আছে যশোর জেলা দল। আজ বুধবার যশোর নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লক্ষ্মীপুর জেলা দলের। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে গত রোববার নিজেদের প্রথম খেলায় যশোর ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করেছিলো মাদারীপুর জেলা দলকে। আগামী ২৮ ফেব্রুয়ারি তৃতীয় এবং নিজেদের শেষ খেলায় যশোর প্রতিদ্বন্দ্বিতা করবে খাগড়াছড়ি জেলা দলের সাথে। যশোর জেলা দলের ম্যানেজার শামীম এজাজ এ প্রতিবেদকবে বলেন, টায়ার-১ এ ওঠার মিশন আমাদের। প্রথম ম্যাচর মতো আজ দ্বিতীয় খেলায় জিততে চাই। এতে যশোর জেলা দলের অবস্থান আরও শক্ত হবে।