Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ১১:৪৬:১৪ পিএম

আশাশুনি প্রতিনিধি : জ্বালানি তেলের কৃত্রিম সংকট দুর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার ১৭ মার্চ) তিনি পেট্রোল পাম্প পরিদর্শন করেন।
অভিযোগ রয়েছে, এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে গমন করেন। মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শনের সময় সেখানে অকটেন মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”
এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির তড়িৎ ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।
পরিদর্শনকালে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী এন এ এম মুরতাজা আলী, বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাড. শহিদুল ইসলাম এবং এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) শরিফুল ইসলাম প্রমুখ তাঁর সাথে ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)