কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরের মাছের বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে অসাধু মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে মাছ এতিমখানায় দেয়া হয়েছে।
আদালতের দেয়া তথ্য সূত্রে জানাগেছে- মঙ্গলবার দুপুরে পৌর শহরের মাছের বাজারে উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস আকষ্মিকভাবে পরিদর্শন করেন। এ সময়ে অসাধু মাছ ব্যবসায়ী পৌর সভার ভোগতী নরেন্দ্রপুর এলাকার আফসার আলী বিশ্বাসের পুত্র কামরুজ্জামান বিশ্বাসের (৪৫) দোকান থেকে বিক্রিরত অবস্থায় কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড রেখসোনা খাতুন তার বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ ধারার ৫ আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস দৈনিক স্পন্দনকে বলেন- জব্দকৃত জাটকা ইলিশ মাছ কেশবপুর পৌর শহরের এতিমখানায় দেয়া হয়েছে।