Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় রমজানে নিত্য পণ্যের বাজারে অভিযান

এখন সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩০:৫২ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে একতা কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা ঢাকা রোড এলাকায় একতা কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রকৃত বিল ভাউচার, ট্রেড লাইসেন্স রেণু না থাকা, ক্রয় ও বিক্রয় মূল্য না টানানোর অভিযোগে জরিমানা করা হয়।
মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
তিনি আরো বলেন, পুরো রমজান মাস জুড়েই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখতে এ অভিযান চলমান থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)