Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দালাল দখলবাজ ও সুদখোরের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি মুক্তার আলী

এখন সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩০:৫২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা প্রাঙ্গণে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। মঙ্গলবার সকালে থানা ভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক মুক্তার আলী। থানা পুলিশের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে থানায় দালালী, উপজেলার দখলবাজদের তালিকা সংগ্রহের নির্দেশনার কথা বলেন এবং চড়া সুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে স্বর্ণের দোকানদারদের মধ্যে যারা অতিরিক্ত সুদ নিচ্ছেন তাদের বিষয়েও আলোচনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ সুকদেব তার বক্তব্যে মাদক প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি স্কুল-কলেজের সামনে আড্ডা ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের উপর বিশেষ নজরদারির কথা বলেন।
এমপি আরো বলেন- “পুলিশ হলো জনগণের বন্ধু, তবে মাদক কারবারি, চোরা কারবারিরা কখনোই বন্ধু হতে পারে না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সবকিছুই সম্ভব। এসময়ে পুলিশ সদস্যরাও তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্যবৃন্দ, কৃষিবিদ তাজামুল ইসলাম, জিয়াউর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক তহবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)