চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল?্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন । সভায় রমজানে দ্রব্য মূল্য বৃদ্ধি না করার জন্য বিশেষভাবে আহবান জানানো হয় ।