Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নওয়াপাড়ার ভ্যানচালক মিলন শেখ হত্যা মামলার চার্জশিট, অভিযুক্ত ৪

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১২:৫২:০২ এম

নিজস্ব প্রতিবেদক: অভনগরের নওয়াপাড়ার ভ্যানচালক মিলন শেখ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজীদ মোল্লা। অভিযুক্ত আসামিরা হলো-অভনগরের বাশুয়াড়ি গ্রামের কেরামত মোল্যার ছেলে আশানুর মোল্লা, মৃত হাকিম শেখের ছেলে লিটন শেখ, কোদলা পশ্চিমপাড়ার তরিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ও খুলনা ফুলতলার পয়গ্রামের ধীরেন ঠাকুরের ছেলে সঞ্জয় ঠাকুর। মামলার অভিযোগে জানা গেছে, মিলন শেখ ও তার পিতা নওয়াপাড়া শহরে ভ্যান-রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ২০২৫ সালের ১১ আগস্ট রাতে মিলন শেখ তার ইজি রিকক্সা নিয়ে নওয়াপাড়া শহরের ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে মিলন বাড়ি ফেরেনি। পরদিন সকলে স্বজনেরা জানতে পারেন শংকরপাশা গ্রামের বিল পাড়গামী কাঁচা রাস্তায় মিলনের মরদেহ একটি গাছের সাথে ঝোলানো। স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে মিলনের লাশ শনাক্ত করেন। অপরিচিত দুস্কৃতকারীরা মিলন শেখকে হত্যা করে তার ইজি ভ্যানটি নিয়ে গেছে। এ ঘটনার পরদিন নিহত মিলনের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে আটক বিল্লাল হোসেনের স্বীকারোক্তিতে তার ঘরের মেঝের মাটির নিচ থেকে মিলন শেখের ইজি ভ্যানের খোলা যন্ত্রাশং পাওয়া যায়। ব্যাটারি পাওয়া যায় আশানুরের দেয়া তথ্যের ভিত্তিতে। আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা। চার্জশিটে অভিযুক্ত ৪ জনকে আটক দেখানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)