Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ট্রাকের বডি ওয়েল্ডিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১২:৫২:৪০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাকের বডি ওয়েল্ডিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২৫) নামে একজন মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার মুড়লি মোড়ের শ্যামলের গ্যারেজে এ ঘটনাটি ঘটে। নিহত মোস্তাফিজুর চাঁচড়া কলোনিপাড়ার মোমিনুর রহমান ওরফে বাবুর ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি ট্রাকের বডি ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোস্তাফিজুর । এসময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আব্দুর রহমান নামে একজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজ মারা যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)