চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাহতাব উদ্দিন (৬৫) নামে একজন মানসিক প্রতিবন্ধী বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে । তার পরিবারের সদস্যরা জানান মঙ্গলবার রাতে সেহরি খাওয়ার জন্য মাহতাবকে ডাকলে তাকে বিষপান অবস্থায় পাওয়া যায় । তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১ টার সময় মৃত্যুবরণ করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।