Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩৩:৪৪ পিএম

বারবাজার (কালীগঞ্জ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে বারবাজার রেল স্টেশনের প্রায় ৩শ’ গজ দূরে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে মাটি রংয়ের প্যান্ট ও গায়ে কালো রংয়ের গেঞ্জি ছিল। পরে রেল পুলিশ লাশটি যশোরে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, সকালে বারবাজার রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর রেলওয়ে পুলিশের এস আই জৌতিষ চন্দ্র বর্মন বলেন- ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
বারবাজার রেল স্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, সকালে যশোর রেল পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তাদের ধারণা, সকালে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)