Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪০:১২ পিএম

মণিরামপুর প্রতিনিধি : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পেভ প্রকল্পের সদস্যদের উপস্থিতিতে বুধবার বেলা ১২টায় মণিরামপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যশোর-৫ (মণিরামপুর) এলাকার জাতীয় সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক (এমপি)।
পিএফজি’র উপজেলা সমন্বয়কারী অধ্যাপক আব্বাস উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রামার কো-অর্ডিনেটর খোরশেদ আলম ও পিএফজি’র পিস এ্যাম্বাসেডর আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা ।
এ সভায় গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল, পিস এ্যাম্বাসেডর ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রভাষক হাসিনা আকতার কাকলী, যুবদল নেতা আব্বাস আলী, প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)