Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় বোমা সদৃশবস্তু নিষ্ক্রিয় র‌্যাবের, বিকট শব্দে বিষ্ফোরিত

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩৭:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া পৌর এলাকার ছোট কালিয়ায় ব্যাগে ভর্তি একটি বোমা সদৃশবস্তু নিষ্ক্রিয় করেছে র‌্যাব ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাস্থলেই বোমা সদৃশবস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।
পুলিশ ও র‌্যাব বলছে, বোমা সদৃশবস্তুটি কে বা কারা ঘটনাস্থলে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া পৌর এলাকার সালেহা বেগমের বাড়ির পাশ থেকে বোমা সদৃশবস্তুটি উদ্ধার করে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)