Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে শপিংব্যাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩৮:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইল শহর বাইপাস সড়কের মালিবাগ মোড়ে ইটভাটার কাছ থেকে শপিংব্যাগে রাখা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কে ইটভাটার পাশে শপিংব্যাগে কে বা কারা মরদেহটি ফেলে যায়। কখন শিশুটির মরদেহ ফেলে রাখা হয়েছে, তা কেউ জানাতে পারেননি। বুধবার দুপুরে কুকুর যখন টানাহেচড়া করছিল, তখন স্থানীয়রা এগিয়ে আসলে ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পান তারা।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ছয় মাস হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)