Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে পুকুর খননের কাজ উদ্বোধন করলেন এমপি

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:৫১:১১ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে মোল্লার রাস্তা এলাকায় ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের উদ্যোগে পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
শুক্রবার সকাল ১০ টায় খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রকল্প সভাপতি উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জাতীয়তাবাদী দল নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে জহির উদ্দিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)