Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে দিনদুপুরে ব্যবসায়ী অপহরণ

এখন সময়: শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬, ১২:২৬:৪৪ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে প্রকাশ্য দিবালোকে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের করা হয়েছে। বুধবার ২২ এপ্রিল বিকাল আনুমানিক ৪ টার দিকে কেশবপুর বাজারের ত্রিমোহনী মোড় এলাকায় নির্মাণাধীন পৌর সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী তরিকুল ইসলাম (৩৫) একজন মুদি ব্যবসায়ী। তিনি কেশবপুর পৌর সভার মধ্যকুল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে । তিনি পৌর শহরের স্বর্ণপট্টিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকালে গাজীর মোড়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে মেইন সড়কে আসার পর অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি জোরপূর্বক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৬ টা ০৭ মিনিটে অপহৃত তরিকুল ইসলাম তার নিজ মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানান, তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীদের কাউকেই সে চিনতে পারছে না। অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে না পেরে প্রায় ৩ মিনিট কথা বলার পর তার ফোন বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক। এদিকে ওই ঘটনা নিয়ে কেশবপুর থানা পুলিশের একটি টিম অনুসন্ধানে নেমেছে বলে থানা পুলিশের পক্ষ্য থেকে দাবী করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)