পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ প্রতিনিয়ত নতুন নতুন সংকটে আটকে যাচ্ছে প্রকল্পের বাঁক সরলীকরণের কাজ। গত ৫ বছরে কয়েক দফায় ব্যায় বরাদ্দের পাশাপাশি মেয়াদ বাড়িয়েও সরলীকরণের কাজ শেষ করা যাচ্ছে না। সর্বশেষ বাঁক সরলীকরণ নিয়ে দক্ষিণের অন্যতম প্রধান বাণিজ্যিক মোকাম কপিলমুনি সদরের ফকিরবাসা মোড় এলাকায় অধিগ্রহনকৃত প্রায় সাড়ে ১১ শতক জমির মালিক ও সওজের মধ্যে সেখানকার নক্সা নিয়ে মতপার্থক্য ও অধিগ্রহণের অর্থ প্রাপ্তি নিয়ে আইনী জটিলতায় আটকে গেছে সেখানকার সরলীকরনের কাজ। এমন পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে দ্রুত সড়ক সরলীকরণের কাজ এগিয়ে নিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখা। শাখা সংগঠনের সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মোঃ আসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, তপন পাল, মহানন্দ অধিকারী মিন্টু, মোঃ ফরিজুল ইসলাম শেখ আতিয়ার রহমান, শ্রমিক নেতা মোঃ ফজর আলী, রিজাউল ইসলাম শেখ আতিয়ার রহমানসহ অনেকে।