জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল জীবননগর মকছেদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন। আশিক জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের আরিফ উদ্দীনের ছেলে।