Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সত্য ঘটনা অবশ্যই লিখবেন : এমপি ইজ্জত

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১০:৩৪:১২ পিএম

কলারোয়া প্রতিনিধি : নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি-অনিয়ম রোধের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সত্য ঘটনা অবশ্যই লিখবেন। অধিক নিশ্চিত হওয়ার জন্য ঘটনস্থল পরিদর্শন করে সত্য ঘটনা তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরাও সত্য ঘটনা জানতে চাই। তিনি বলেন, আমার চলার পথে কোনো ভুল থাকলে আপনারা লিখবেন, তাতে কোনো সমস্যা নেই। বুধবার দুপুরে কলারোয়া জামায়াত কার্যালয়ের ত্রিতল কক্ষে কলারোয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সকলের জন্য কাজ করতে করতে চাই। দায়িত্বের এই পাঁচ বছর তালা-কলারোয়ার মানুষের সেবা করতে চাই। পরিশেষে তিনি কলারোয়া প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়কালে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর আলি, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান, এমএ আইয়ুব, প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন, সুজাউল হক, মোশাররফ হোসেন, শামসুর রহমান লালটু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, সেলিম হোসেন, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপুসহ সকল সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)