Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে মাদক সম্রাট আইজেলকে কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ০৫:২৮:৪৮ এম

জীবননগর প্রতিনিধি : জীবননগরে মাদক সম্রাট খ্যাত আইজেল (৫০) নামের এক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় জীবননগর হেলিপ্যাডের পাশে অবস্থিত তার নিজ বাড়িতে বসে থাকা অবস্থায় কোমরের মধ্যে বেঁধে রাখা ৪ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)ধারা লংঘন একই আইনের ৩৬(১)সারণীয় ১৬ ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে । 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)