Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাসাদাহে এমপি রুহুল আমীনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ০৫:২৮:৪৮ এম

জীবননগর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির অ্যাড: রাহুল আমিনের সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিলে হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলার নায়েবে আমীর এমপি অ্যাড: রুহুল আমীন। বক্তব্য রাখেন হাসাদাহ ইউনিয়ন আমীর। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা নায়েব আমীর আজিজুর রহমান, জেলা আলিমুল বিভাগ মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা নায়েবে আমীর সাজেদুর রহমান, জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)