Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইউএফটিবিতে আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতার মাহফিল

এখন সময়: সোমবার, ৯ মার্চ , ২০২৬, ১১:১২:৫৪ পিএম

স্পন্দন ডেস্ক : রমজানের পবিত্র চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (আইআরই) বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান আমাদের আত্মসংযম, সততা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নৈতিকতার চর্চারও গুরুত্বপূর্ণ স্থান। এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও সুদৃঢ় করে। ইফতার মাহফিলে আইআরই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়ার মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)