Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

যশোর জেলায় সাক্ষরতার হার বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৩৩:৪৭ পিএম

মিরাজুল কবীর টিটো : এ বছর যশোর জেলায় সাক্ষরতার হার বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোর কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, এ বছর সারা দেশের সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। যশোর জেলায় সাক্ষরতার হার ৭৭ দশমিক ৭ শতাংশ। গত বছর ছিল ৭২ দশমিক ৮৮ শতাংশ। বেড়েছে বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ । এর মধ্যে পুরুষের সাক্ষরতার হার ৮০ দশমিক ১, নারী সাক্ষরতার হার ৭৫ দশমিক ৮ শতাংশ। ২৫ সালে পুরুষের সাক্ষরতার হার ছিল ৮০ দশমিক ১ , নারী সাক্ষরতার হার ৭৫ দশমিক ৭৫ শতাংশ। আলোচনা সভায় বক্তারা বলেন আমরা শিক্ষিত, শিক্ষাকে সঠিক ভাবে কাজে লাগাচ্ছি না। জ্ঞান অর্জন করলেও নৈতিকতার উন্নয়ন করছি না। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতার উন্নয়ন ঘটিয়ে দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। তবেই দেশ উন্নতির শেখরে পৌঁছে যাবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, কারিগরি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ রাজিব ইরফাত মাহমুদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাবিনা শাহিন শোভা প্রমুখ। পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী। শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)